টাক্কু মাথায় ঠুয়া খেয়ে দুঃখ পেল কুমিল্লার ছামছু


 

লকডাউনে অনেকেই চুল ফেলে দিয়ে টাক্কু হওয়ায় তার থেকে অনুপ্রাণিত হয়ে চুল ফেলে দিয়ে টাক্কু হয়েছিলেন কুমিল্লার ছামছু কিন্তু তার এই টাক্কু মাথাই হল তার দুঃখের কারণ

তিনি আমাদের স্থানীও সংবাদদাতা কাউয়া কাদেরকে জানান, গতকাল রাস্তা দিয়ে মনের সুখে হেঁটে যাচ্ছিলেন তিনি এমন সময় তার টাক্কু মাথায় ঠুয়া মেরে বসে এলাকার শীর্ষ বখাটে কালিয়া ঠুয়া দিয়েই হু হু হা হা হা করে হাসতে হাসতে চলে যায় সে কিন্তু ক্ষমতার দাপট না থাকায় কিছুই করতে না পেরে দুঃখে পাথর হয়ে যাচ্ছে ছামছু দুঃখে পাথর হয়ে তিনি গত ২৪ ঘণ্টায় তিনটি দুঃখের কবিতা ও গান লিখে ফেলেছেন

তার এ ঘটনায় সহানুভুতি প্রকাশ করেছে এলাকার ভাদাইম্মা ব্যক্তিরা তারা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রশাসনের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবি জানিয়ে একটি প্রতিবাদ পার্টি করার সিদ্ধান্ত নিয়েছে


Post a Comment

0 Comments