ভোলার চরফ্যাশনে একটি মিষ্টির দোকানে
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মশা ও মাছিদের মধ্যে তুমুল দাঙ্গা হয়। আমাদের স্থানীয়
সংবাদদাতা কাইল্লা ফুদ্দুস জানান, চরফ্যাশন বাজারে গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে
পঁচা সুইটস নামে একটি মিষ্টির দোকানের মিষ্টির ওপর বসে মিষ্টি খাচ্ছিল ৫০/৬০ জনের একদল
মাছি। এমন সময় অতর্কিতভাবে সেই
মিষ্টির দোকানে
কিছু মশা প্রবেশ করে। মশাগুলো সাবান দিয়ে হাত মুখ না ধুয়েই ওই মাছিদের মিষ্টির ওপর
ভাগ বসালে মাছিরা তাদের মিষ্টি খেতে বাধা দেয় এবং তাদের অন্য কোন মিষ্টির দোকানে যেতে
বলে এবং সেই মিষ্টির দোকান তাদের দখলে আছে বলে জানায়। কিন্তু এমন সময় ওই মশাদের দলের
একজন মশা বলে ওঠে যে তারা জন্মগতভাবে ওই দোকানের সামনের ড্রেনে থাকে এবং সেই দোকানও
তাদের দখলে। তখন মশাদের এমন বেপরোয়া আচরনে ক্ষিপ্ত হয়ে ওই মশাকে এক মাছি ঠুয়া মেরে
বসলে বাকি মশারা মাছিদের ওপর আক্রমন করে। মাছিরাও পাল্টা আক্রমন চালায়। এমন সময় মুহূর্তের
মধ্যেই ওই মিষ্টির দোকান মশা ও মাছিদের রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অনেক মশামাছি
হতাহত হয়। পরে ঘটনাটি মিষ্টির দোকান মালিকের নজরে পড়লে তিনি সেখানে কালাহিট স্প্রে
করে ফলে আরও কিছু মশা মাছি অজ্ঞান হয়ে যায় এবং বাকিরা সেখান থেকে পরে এর বদলা নেবে
বলে পালিয়ে যায়।
0 Comments