ছাগলনাইয়ায় আমেরিকার নির্বাচন নিয়ে আলোচনার সময় তর্কবিতর্কের
একপর্যায়ে দুই ছাগলের মধ্যে ঠ্যাঙ্গাঠেঙ্গি শুরু হয় পরে তা ব্যাপক সংঘর্ষে রূপ নেয়।
আমাদের স্থানীও সংবাদদাতা ভন্দু তিকিনিকি জানান, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার
পর নাস্তা খেতে বের হয় ওই দুই ছাগল। হোটেলে বসে কাঁঠাল পাতা নাস্তা
করার সময় আমেরিকার নির্বাচন নিয়ে আলোচনা করতে থাকে তারা। এমন সময় হোটেলের ওয়েটার তাদের
কথা শুনে টোনাল্ট ড্রাম্পের নির্বাচনে পরাজয়ের খবর জানালে ম্যাহ ম্যাহ করে হেসে ওঠে
পাইদেন সমর্থক এক ছাগল। এতে পাশে থাকা টোনাল্ট ড্রাম্প সমর্থক বন্ধু ছাগলটি ক্ষিপ্ত
হয়ে তার বন্ধুকে থুথু ছুঁড়ে মারে। তখন পাশে থাকা ছাগলটিও উল্টো গুঁতা মেরে বসলে তাদের
মধ্যে ঠ্যাঙ্গাঠেঙ্গি শুরু হয়। তখন হোটেলে উপস্থিত ড্রাম্প পাইদেন সমর্থক অন্যান্য
ছাগলরাও যোগ দিলে ঘটনাটি ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। পরে স্থানীও থানার পুলিশ গিয়ে কয়েক
রাউন্ড ফাঁকাগুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
এ ঘটনায় আহত হয়েছে প্রায় অর্ধশত ছাগল। আহতদের নিকটস্থ সেন্ট্রাল পশু হাসপাতালে
ভর্তি করা হয়েছে। তবে পুলিশ জানায় এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি তবে
হাসপাতালে আহত ছাগলদের জিজ্ঞাসাবাদ করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

0 Comments