নিজেদের
অস্তিত্ব রক্ষার দাবীতে রাজধানীর ময়লাপট্টিতে মানব্বন্ধন কর্মসূচী পালন করেছে ছারপোকা
ব্রোজ নামের একটি সংগঠন। সংগঠনের বক্তারা বলেন, মানুষরা যে হারে নির্বিচারে তাদের নানা
প্রকার ওষুধ প্রয়োগ করে হত্যা করছে এতে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এমনকি প্রশাসনও
এই ব্যাপারে নির্বাক। মানুষের রক্ত পান করা তাদের মৌলিক অধিকার। কিন্তু মানুষরা এই
কথাটি জানার পরও তাদের নির্বিচারে হত্যা করে তাদের মৌলিক অধিকার হরণ করে চলেছে। এতে
তাদের অস্তিত্ব সঙ্কটের মুখে পরেছে। তারা আরও দাবী করেন যে রাস্তাঘাটে যেভাবে খোলামেলা
মাইকিং করে ছারপোকা মারার ওষুধ বিক্রি করা হয় তা আইনত দণ্ডনীয় অপরাধ যা আর হতে দেয়া
যাবেনা। ওই ওষুধগুলো দিয়ে তারা না মরলেও তাদের বিরল প্রজাতির রোগের সৃষ্টি হচ্ছে। এমনকি
তারা বংশবৃদ্ধি করার ক্ষমতাও হারিয়ে ফেলছে। এমন বিপন্ন অবস্থা থেকে উদ্ধার করতে তারা
সরকারের নিকট আকুল আবেদন জানায়।

0 Comments